রামিসা হত্যা মামলায় সিআইডির ডিএনএ রিপোর্ট পেল তদন্তকারী কর্মকর্তা

সময়: 2:34 pm - May 23, 2026 |

মানব কথা:রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ডিএনএ পরীক্ষার রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার ডিএনএ পরীক্ষা সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন তদন্ত কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে মামলার প্রধান আসামি সোহেল রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একই দিনে আলাদা আদালতের আদেশে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়। জবানবন্দিতে সোহেল রানা ঘটনার বিবরণ দিয়ে আদালতকে জানান, ১৯ মে সকালে শিশু রামিসা ঘর থেকে বের হলে তিনি তাকে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে যান এবং সেখানে অপরাধ সংঘটিত হয়। পরে শিশুটির জ্ঞান হারিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয় জবানবন্দিতে। মামলার তদন্তে ডিএনএ রিপোর্টকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর