ন্যায্য পাওনা নিয়েই বাড়ি ফিরছেন শ্রমিকরা: মন্ত্রী

সময়: 2:18 pm - May 26, 2026 |

মানব কথা: শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, গত ঈদের মতো এবারও শ্রমিকরা স্বস্তি নিয়ে পরিবারের কাছে ফিরতে পারছেন। মন্ত্রী বলেন, “গত ঈদেও শ্রমিকরা স্বস্তি নিয়ে বাড়ি ফিরেছেন। এবারও সবাই ন্যায্য পাওনা নিয়েই পরিবারের কাছে যাচ্ছেন।” শ্রমিকদের পাওনা নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশের বিষয়ে তিনি জানান, সরকার বিষয়টি নিয়মিত তদারকি করছে এবং বাস্তব পরিস্থিতি অনেক ভালো রয়েছে। বিদেশে চাকরির নামে প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে যারা প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. বদরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share Now

এই বিভাগের আরও খবর