কিচেন কেবিনেট ছিল, আমি এর সদস্য ছিলাম না : আসিফ মাহমুদ

সময়: 2:37 pm - May 26, 2026 |

মানব কথা: অন্তর্বর্তী সরকারের সময় ‘কিচেন কেবিনেট’ থাকার বিষয়টি স্বীকার করলেও সেই কেবিনেটের সদস্য ছিলেন না বলে জানিয়েছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, “অন্তর্বর্তী সরকারের একটি কিচেন কেবিনেট ছিল, কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না।” সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রক্রিয়ায় নিজের কোনো সংশ্লিষ্টতা ছিল না এবং এ বিষয়ে এনসিপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। তিনি দাবি করেন, “বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপাতে নির্বাচনের তিন দিন আগে চুক্তিটি করেন।” এ সময় তিনি আরও বলেন, এই চুক্তি বিএনপির প্রভাবেই সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনে তারা চাইলে এটি সংশোধন বা বাতিল করতে পারে। বিসিবি নির্বাচন প্রসঙ্গেও মন্তব্য করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, এবারের নির্বাচনে অনেকেই নিজের যোগ্যতায় কাউন্সিলর হয়নি, বরং পারিবারিক পরিচয়ের ভিত্তিতে এসেছে, যা ক্রীড়াকে পরিবারকরণ করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর