জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে ঢাকায় ১৬ স্থানে খাদ্য বিতরণ করবে: প্রধানমন্ত্রী

সময়: 3:29 pm - May 26, 2026 |

মানব কথা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীতে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৩০ মে) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ১৬টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন এবং কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ের সামনে মোট ১৬টি স্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান দিকনির্দেশনা দেবেন। এছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও মিলাদ, দোয়া ও খাদ্য বিতরণের আয়োজন করা হবে বলে জানা গেছে। প্রতিটি নির্ধারিত স্থানে স্থানীয় নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা অংশ নেবেন।

Share Now

এই বিভাগের আরও খবর