ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সময়: 5:00 pm - May 27, 2026 |

মানব কথা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। মঙ্গলবার (২৭ মে) বিকেলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের দিন সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন। নামাজ শেষে তিনি শেরে বাংলা নগর-এ গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন। পরে শেরে বাংলা নগর থেকে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবনে ফিরবেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। এছাড়া দুপুরে ঢাকা সেনানিবাস-এ সশস্ত্র বাহিনীর আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Share Now

এই বিভাগের আরও খবর