জাতীয় ঈদগাহে জামাত সম্ভব না হলে বায়তুল মোকাররমে হবে প্রধান জামাত

সময়: 5:06 pm - May 27, 2026 |

মানব কথা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে জামাত আয়োজন সম্ভব না হলে বিকল্প ব্যবস্থার কথাও জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার (২৬ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে বিকল্প হিসেবে বায়তুল মুকাররম জাতীয় মসজিদ-এ প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে জামাত শুরু হবে সকাল ৮টায়। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম জানান, রাজধানীবাসীসহ সব মুসল্লিকে যথাসময়ে জামাতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর