ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে রাখেন ফিটনেস? জানালেন নিজেই

সময়: 12:07 pm - July 26, 2026 |

মানব কথা :ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন, বিশেষ করে তার খাদ্যাভ্যাস ও ফিটনেস নিয়েও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানালেন, সুস্বাদু খাবার ভালোবাসলেও নিয়মিত ডায়েট ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের মাধ্যমেই নিজের ফিটনেস ধরে রাখেন।সাদিয়া বলেন, তিনি একজন সত্যিকারের ‘ফুড লাভার’। শুধু খাবার খেতেই নয়, রান্না করতেও তার বেশ আগ্রহ। সুযোগ পেলেই নিজের জন্য রান্না করেন। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে রান্নার ছবি বা ভিডিও খুব বেশি শেয়ার করেন না, তবে মাঝে মাঝে স্টোরির মাধ্যমে ভক্তদের সঙ্গে সেই মুহূর্তগুলো ভাগ করে নেন।খাবারপ্রেমী হয়েও কীভাবে নিজেকে ফিট রাখেন—এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, ফিটনেস ধরে রাখা তাদের পেশাগত দায়িত্বেরই একটি অংশ। তার ভাষায়, “আমরা তো ২৪ ঘণ্টা খাই না। যখন খাই, মন ভরে খাই। এরপর আবার ডায়েট করি, ব্যালেন্স করি এবং সেটা খুবই ডেডিকেটেডভাবে মেনে চলি।”

তিনি আরও বলেন, স্বাস্থ্যকর খাবার খেলে অপ্রয়োজনীয় ওজন বাড়ার আশঙ্কা তুলনামূলক কম থাকে। তার মতে, সুস্থ ও ফিট থাকার মূল চাবিকাঠি হলো সঠিক খাদ্যাভ্যাস, পরিমিত খাবার গ্রহণ এবং নিয়মিত জীবনযাপনের মধ্যে ভারসাম্য বজায় রাখা।খাবারের প্রতি ভালোবাসা এবং ফিটনেস—দুইয়ের মধ্যে সমন্বয় করেই নিজের জীবনধারা পরিচালনা করছেন সাদিয়া আয়মান, যা তার ভক্তদের কাছেও অনুপ্রেরণার একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Share Now

এই বিভাগের আরও খবর