ইএম গণপূর্ত বিভাগ-৭ এ ডিপিএমে সংসদ ভবনের নিম্নমানের মালামাল ক্রয়ে হরিলুট
নিজস্ব প্রতিবেদক: ইএম গণপূর্ত বিভাগ-৭ এ ডিপিএমে সংসদ ভবনের নিম্নমানের মালামাল ক্রয়ে হরিলুট এই দায় কার।
দরপত্র বাদ দিয়ে কেন এই ডিপিএম অনুমতি দিয়ে পকেট ভরল কার।
এই পাঁচ প্রকৌশলীর গাফিলতিতেই সংসদে মাইক অচল, হেড ফোন ব্যবহার করা সংসদ সদস্যদের পাচ জন অসুস্থ তারা হলেন সংসদ সদস্য ব্যারিস্টার আরমান, মজিবর রহমানসহ আরও অনেকে। এই দায় প্রাথমিকভাবে ঢাকা গণপূর্ত ইএম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশ্রাফুল হক, ইএম সার্কেলে-৩ এর তত্তবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান, গণপূর্ত ইএম বিভাগ-৭ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, দরপত্রে প্রতিযোগিতার ব্যবস্থা না করে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় করে ডিপিএম ছয় কোটি টাকার মালামাল ক্রয় করে আমানত এন্টারপ্রাইজ এই আমানত এন্টারপ্রাইজের মালিক দুলালের সাথে গণপূর্তের টপ লেভেল মেইনটেন করেন। আরও দুই প্রকোশলী আসিফুর রহমান ও সামসুল ইসলাম। নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন প্রধান প্রকৌশলীর প্রজ্ঞাপন অমান্য করে এপিপির কাজ এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করে আমানত এন্টারপ্রাইজ সহ পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে কোটি কোটি হাতিয়ে নিয়েছেন সংসদ ভবনের এলাকার কাজ থেকে চলতি অর্থ বছরে ৭০% ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করেছেন যা সম্পুর্ন বিধি বহির্ভুতভাবে যার সকল টেন্ডার আইডি প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। বহুল কাঙ্খিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঠিকঠাক মতো চলছিল। হঠাৎ করেই কনফারেন্স ইউনিট সম্পূর্ণ অচল হয়ে পড়লো। আসনে বসা স্পিকার বিকল্প একটি মাইক হাতে নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করে জানালেন মাইক কাজ করছে না। ঘটনার পর পরই বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
কমবেশি ৪ কোটি ৭৮ লাখ টাকা খরচ করে কেনা নতুন এ সাউন্ড সিস্টেম কেন এমন হলো? এর দায় কার? এমন প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সচেতন মহলে। জাতীয় সংসদ অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সাউন্ড সিস্টেম কমপক্ষে ১০ থেকে ১২ দিন নিবিড় পর্যবেক্ষণের পর তা উর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন সাপেক্ষে কাজে লাগানো হয়। তবে কেনো এই বিপত্তি। এরপরই সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিয়ে খোদ গণপূর্ত অধিদপ্তরেই সমালোচনা শুরু হয়েছে। সেই সঙ্গে প্রায় পৌনে পাঁচ কোটি টাকার সাউন্ড সিস্টেম সরবরাহ করা আমানত এন্টারপ্রাইজের মালিক দুলাল সম্পর্কেও খোজ খবর নেওয়া হচ্ছে।
জানা যায়, সংসদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশ্রাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী (ই/এম-৭) আনোয়ার হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী আসিফুর রহমান এবং উপসহকারী প্রকৌশলী সামসুল ইসলাম। এ পাঁচজন প্রকৌশলী সাউন্ড সিস্টেম কেনা এবং সংসদ ভবন রক্ষণাবেক্ষণ এবং বৈদ্যুতিক ব্যবস্থা বিষয়ক সব কাজের দায়িত্বে আছেন। এর আগেও প্রধান প্রকৌশলী আশ্রাফুল হক নির্বাহী প্রকৌশল ২০১৮ সালে সংসদ ভবনের দায়িত্বে ছিলেন। তখনও অধিবেশন চলাকালীন সংসদ ভবন ৪৫ মিনিট বিদ্যুৎ বিচ্ছিন্ন বে
সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে সাময়িকভাবে মাইক বিভ্রাটের সৃষ্টি হলে অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়। পরে বিরতির পর আবারও অধিবেশন শুরু হয়।
বৃহস্পতিবার বেলা ১১টার পর অধিবেশন শুরু হয়। সভার শুরুতে বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। এ সময় স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে কায়সার কামাল নির্বাচিত হন।
এরপর অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করা হয়। বিরতির সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।
মুলতবি শেষে দুপুর পৌনে একটার দিকে আবার অধিবেশন শুরু হয় এবং সভা পরিচালনার দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে অধিবেশন শুরু করতে গেলে সংসদের মূল সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দেয়। মাইকে কথা বলার চেষ্টা করলেও শব্দ ঠিকভাবে শোনা যাচ্ছিল না। পরে তিনি হ্যান্ডমাইক ব্যবহার করে বক্তব্য দেন।
স্পিকার বলেন, সংসদ সদস্যরা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত করায় তিনি সবার প্রতি কৃতজ্ঞ। তবে যান্ত্রিক ত্রুটির কারণে মাইকে কথা ঠিকমতো শোনা যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন এবং কিছু সময় ধৈর্য ধরার আহবান জানান।
এ সময় সার্জেন্ট অ্যাট আর্মসের এক সদস্য স্পিকারের পক্ষে কথা বলেন এবং সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকেও চেয়ার ছেড়ে স্পিকারের সঙ্গে আলোচনা করতে
স্পিকার বলেন, সংসদ সদস্যরা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত করায় তিনি সবার প্রতি কৃতজ্ঞ। তবে যান্ত্রিক ত্রুটির কারণে মাইকে কথা ঠিকমতো শোনা যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন এবং কিছু সময় ধৈর্য ধরার আহবান জানান।
এ সময় সার্জেন্ট অ্যাট আর্মসের এক সদস্য স্পিকারের সঙ্গে কথা বলেন এবং সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকেও চেয়ার ছেড়ে স্পিকারের সঙ্গে আলোচনা করতে দেখা যায়।
পরে স্পিকার বলেন, ১৭ বছর পর একটি কার্যকর সংসদ পাওয়া গেছে এবং গণতান্ত্রিক আলোচনার সংস্কৃতি গড়ে তুলতে ধৈর্যের প্রয়োজন। এ সময় জোহরের আজান শুরু হলে তিনি অধিবেশন ২০ মিনিটের জন্য বিরতি ঘোষণা করেন।
বিরতির পর বেলা দেড়টার দিকে পুনরায় অধিবেশন শুরু হয়। তখন স্পিকার জানান, যান্ত্রিক গোলযোগের কারণে সাময়িকভাবে অধিবেশন মুলতবি করতে হয়েছিল। এরপর তিনি তার বক্তব্য শুরু থেকে আবার দেন। এই বিষয়ে ইএম বিভাগ-৭ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন দৈনিক মানব কথা কে বলেন টেন্ডার ডিপিএম হয় নি ওটিএম পদ্ধতিতে হয়েছে পরে প্রতিবেদক ওটিএম দরপত্র আইডি চাইলে পাঠাচ্ছি বলে আর পাঠান নি এমনি পরবর্তী তিনি আর ফোন রিসিভ করেন নি। দৈনিক মানব কথার কাছে গণপূর্ত অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দায় স্বীকার করছেন। তবে এ বিষয়ে দায় নিতে রাজি নন কোন কর্মকর্তা।

















