ব্ল্যাক স্টোন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
মানব কথা: উৎসবমুখর পরিবেশে রাজধানীর কদমতলীতে “ব্ল্যাক স্টোন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ” এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। তিনি বক্তব্যে বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি পারস্পরিক ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।

এসময় উপস্থিত অভিভাবকরা বলেন, এমন আয়োজন শিশুদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক জোরদার করে। তারা ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, কোরআন তিলাওয়াত, ইসলামিক সংগীত ও বিভিন্ন আনন্দঘন কার্যক্রম অনুষ্ঠিত হয়। শেষে সকলের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
















