সোনাইমুড়ীতে প্রশাসনে পরিবর্তনের ছোঁয়া: বিদায় নিলেন দ্বীন আল জান্নাত, দায়িত্ব নিলেন জসিম উদ্দিন

সময়: 1:47 pm - April 28, 2026 |

সোনাইমুড়ী(নোয়াখালী) সংবাদদাতা: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব হস্তান্তরের অংশ হিসেবে বিদায়ী কর্মকর্তা দ্বীন আল জান্নাতকে সংবর্ধনা এবং নবাগত জসিম উদ্দিনকে বরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা ভূমি অফিস মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারসহ ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাতের দায়িত্বশীলতা, সততা ও কর্মদক্ষতার প্রশংসা করা হয়। বক্তারা তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
এদিকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। তিনি তার বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করেন এবং দায়িত্ব পালনে আন্তরিকতার অঙ্গীকার ব্যক্ত করেন।
জানা যায়, জসিম উদ্দিন চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এর আগে তিনি ফেনি সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর