‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির

সময়: 8:17 am - June 13, 2026 |

মানব কথা :বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ সংক্রান্ত মন্তব্যের ব্যাখ্যা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিষয়টি স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাইকমিশনার ঠিক কী অর্থে এ মন্তব্য করেছেন, তা আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা উচিত।

তিনি আরও বলেন, “ভারত যেমন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন রাষ্ট্র। তাই ‘এক হয়ে যাওয়া’ বলতে কী বোঝানো হয়েছে, তা পরিষ্কার হওয়া প্রয়োজন। অন্যথায় জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে।”জামায়াত আমির বলেন, যদি ওই বক্তব্যের মাধ্যমে আক্ষরিক অর্থে দুই দেশের একীভূত হওয়ার বিষয় বোঝানো হয়ে থাকে, তবে তা গ্রহণযোগ্য নয় এবং নিন্দনীয়।তিনি সরকারের প্রতি দ্রুত এ বিষয়ে কূটনৈতিকভাবে ব্যাখ্যা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের স্বার্থে বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা সামনে আনা জরুরি।

Share Now

এই বিভাগের আরও খবর