দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সময়: 11:02 am - June 13, 2026 |

মানব কথা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৭৯৬ জন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।শনিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও সন্দেহজনক হাম রোগে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৬৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। এ সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৪৮ জনে। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১০ হাজার ২৪৮ জনে। এছাড়া একই সময়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৮৯৯ জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা এবং দ্রুত রোগী শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

Share Now

এই বিভাগের আরও খবর