পদবঞ্চিত নেতাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

সময়: 11:36 am - June 13, 2026 |

মানব কথা: সদ্য ঘোষিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদবঞ্চিত ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। শনিবার আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করা ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। ভবিষ্যতে কমিটি পুনর্বিবেচনার মাধ্যমে যোগ্য, পরীক্ষিত ও সাংগঠনিকভাবে সক্রিয় নেতাদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদ্য সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, সাবেক গ্রাম সরকারবিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, হুমায়ূন কবির, জাকির খান, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, অলি উদ্দিন সুমন দেওয়ান, হাফিজুর রহমান হাফিজ, আবুল হাসান, মিজানুর রহমান সোহাগ, মাহফুজুর রহমান, কাজী মেজবাউল আলম, খালেদ মাহমুদ মাসুদ, আনোয়ার জাহিদ, মুজাহিদুল ইসলাম, গোলাম আযম সেকত, অ্যাডভোকেট আব্দুর রহিম, আমান উল্লাহ বিপুল, গোলাম ফারুক, ডা. বাছেদুর রহমান সোহেল, আজিম পাটোয়ারী, মেহেদী হাসান, শফিউল বাসার সজল, মিরাজ আজিম, সুলতান মাহমুদ তুষার, সবুর খান সাগর, এম কামরুল হাসান, স্বপন কুমার মণ্ডল, খন্দকার আমিনুল ইসলাম কাকন, মাজেদুল ইসলাম মাসুম, আনিসুর রহমান সুমন, মো. জহিরুল ইসলাম দিদার, মাসুদ সরকার, নজরুল ইসলাম নাহিদ, মহিবুল্লাহ জয়, মো. ফরিদ হোসেন খান, কবির আহমদ, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, মাহমুদ খান, জসিম সিদ্দিকী শোভন, আমির হোসেন বাদশা, মো. ফজলুল হক নীরব, মো. নজরুল ইসলাম, এবাদুল হক পারভেজ, সজিবুল ইসলাম সজীব, খসরু আহমদ হিরন, সাঈদ মোহাম্মদ দুলাল হোসেনসহ আরও অনেকে।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা জানান, তারা দলের শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ উপায়ে দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে চান। একই সঙ্গে ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদবঞ্চিত নেতাদের মূল্যায়নের দাবি জানান তারা।

Share Now

এই বিভাগের আরও খবর