আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালে জরুরি নির্দেশ

সময়: 11:58 am - June 13, 2026 |

মানব কথা:রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের পর সেখানে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকার ছয়টি সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (১২ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ জুন আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ অবস্থায় হাসপাতালটি থেকে রেফার্ড হওয়া রোগীদের যেন কোনো ধরনের চিকিৎসা-সংকটে পড়তে না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।নির্দেশনা অনুযায়ী, নিম্নোক্ত ছয়টি হাসপাতালে আদ্-দ্বীন হাসপাতাল থেকে পাঠানো রোগীদের তাৎক্ষণিক ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে বলা হয়েছে—

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
  • স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল
  • শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
  • মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
  • কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
  • বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোগীদের চিকিৎসাসেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর