রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল গ্রহণ হাইকোর্টে

সময়: 5:33 am - June 14, 2026 |

মানব কথা:রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মোহাম্মদ আলী-এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে মৃত্যুদণ্ডের রায়ের বৈধতা নিয়ে উচ্চ আদালতে নিয়মিত শুনানির পথ উন্মুক্ত হলো। এর আগে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বহুল আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে সংঘটিত এ নির্মম হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মামলার বিচার শেষে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল করলে হাইকোর্ট তা শুনানির জন্য গ্রহণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর