শিক্ষা খাতে বরাদ্দ বাড়লেও প্রতিশ্রুতি পূরণ হয়নি: রাশেদা কে. চৌধুরী

সময়: 10:49 am - June 17, 2026 |

মানব কথা:শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি হলেও সরকার নির্বাচনী প্রতিশ্রুতি থেকে এখনো অনেক দূরে রয়েছে বলে মন্তব্য করেছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী। তিনি বলেন, শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, বরং সময়মতো অর্থ ছাড় ও সুশাসন নিশ্চিত করা জরুরি। বুধবার (২০ মে) দুপুরে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রাশেদা কে. চৌধুরী বলেন, শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি একটি ইতিবাচক দিক হলেও বাস্তবে তা সরকারের ঘোষিত লক্ষ্য ও নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষা খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হলে বরাদ্দের পাশাপাশি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি। তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের ওপর পরীক্ষার ফি আরোপের উদ্যোগ বিনামূল্যে শিক্ষা আইনের পরিপন্থী, যা শিক্ষাক্ষেত্রে বৈষম্য তৈরি করতে পারে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির উপপরিচালক ড. মোস্তাফিজুর রহমান।এছাড়া আলোচনায় অংশ নেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের অধ্যাপক ড. সৈয়দ শাহাদত হোসেন এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন।

Share Now

এই বিভাগের আরও খবর