চলতি মাসেই পদ ছাড়তে পারেন রাষ্ট্রপতি , স্বাস্থ্যগত কারণে সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি

সময়: 7:59 am - July 23, 2026 |

মানব কথা:স্বাস্থ্যগত কারণ দেখিয়ে চলতি মাসেই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)। পদত্যাগের পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। বঙ্গভবনের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, রাষ্ট্রপতি তার ব্যক্তিগত এই সিদ্ধান্তের কথা ইতোমধ্যে বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঘনিষ্ঠজনদের জানিয়েছেন। এর আগে হৃদরোগের চিকিৎসা ও বাইপাস সার্জারির জন্যও তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সরকারেরও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সরকারের মন্ত্রিসভার কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান। তিনি যদি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন, তাহলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদে সৃষ্ট শূন্যতা পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো কোনো সরকারি গেজেট, আনুষ্ঠানিক ঘোষণা বা বঙ্গভবনের লিখিত বিবৃতি প্রকাশিত হয়নি। ফলে বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

Share Now

এই বিভাগের আরও খবর