পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

সময়: 8:52 am - July 25, 2026 |

মানব কথা: শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর কথিত পুলিশি নির্যাতনের প্রতিবাদে আগামীকাল রোববার (২৬ জুলাই) ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।শনিবার দলটি সমর্থকদের দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকের (ডিস্ট্রিক্ট কালেক্টর) কার্যালয়ের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায়। দলটির এক্স (সাবেক টুইটার) পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।এদিকে, চলমান নিট-ইউজি (NEET-UG) প্রশ্নফাঁস আন্দোলন ঘিরে সিজেপি এবং ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে শনিবার আরও এক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে।

সরকারের পক্ষ থেকে নীতিগতভাবে আন্দোলনের সময় আত্মহত্যায় প্ররোচিত হওয়ার অভিযোগ থাকা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো (এফআইআর) প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে।তবে সিজেপির অন্যতম প্রধান দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই দাবি এখনও অমীমাংসিত থাকায় আজকের বৈঠকে সিজেপির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর