বরগুনায় পূবালী ব্যাংকের ঊদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মানব কথা:পূবালী ব্যাংক পিএলসি, বরগুনা শাখার উদ্যোগে এবং জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় বরগুনার ক্রোক খালের দুই পাড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। ২০ হাজার কিলোমিটার খাল খনন, পুন: খননের কাজ চলমান। এরই ধারাবাহিকতায় পূবালী ব্যাংকের উদ্যোগে সারাদেশেই বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। ক্রোক খাল রক্ষায় ১৪০০ বৃক্ষরোপণ করা হচ্ছে। এটি একটি মহত উদ্যোগ। এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ-মহা ব্যবস্থাপক এবং বরিশাল অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ, বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, হান্নান প্রধান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাইফুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুর শাকুর। সূত্র : বাসস








