‘শয়তান আমাদের ভয় দেখিয়ে অন্ধকারে পালিয়ে যায়’— সোনাইমুড়ীতে শিবির সভাপতি মুজাহিদুল ইসলাম

সময়: 5:41 pm - August 2, 2026 |

সাজিদ রুবেল, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই-সংক্রান্ত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নোয়াখালীর সোনাইমুড়ীতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২ আগস্ট) বিকেলে সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সোনাইমুড়ী বাইপাস চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা, উপজেলা নায়েবে আমির রহিম উল্লাহ বিএসসি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির আব্দুল মতিন এবং নোয়াখালী জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মাওলানা হিফজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের পাশাপাশি জুলাই-সংক্রান্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। তারা রাষ্ট্রীয় সংস্কার, গণতান্ত্রিক পরিবেশ, ন্যায়বিচার ও জনগণের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবি কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। উপজেলা নায়েবে আমির রহিম উল্লাহ বিএসসি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম বক্তব্যে বলেন, “শয়তান আমাদের ভয় দেখিয়ে অন্ধকারে পালিয়ে যায়।” তিনি তরুণ সমাজকে সত্য, ন্যায় ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি জুলাই-সংক্রান্ত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে সোচ্চার থাকারও আহ্বান জানান। পৌর জামায়াতের আমির আব্দুল মতিন গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মাওলানা হিফজুর রহমানও। তিনি জুলাই-সংক্রান্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।সমাবেশে উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকেরা অংশ নেন। কর্মসূচিকে ঘিরে সোনাইমুড়ী বাইপাস চত্বরে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।আয়োজকরা জানান, গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই-সংক্রান্ত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তাদের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।

Share Now

এই বিভাগের আরও খবর