হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

সময়: 3:42 pm - November 14, 2026 |

মানব কথা ডেস্ক:

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ৮৪ জনের শরীরে। তাঁদের মধ্যে পরীক্ষায় ৮৩ জনের হাম শনাক্ত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন মোট ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ জন। তাঁদের মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ১১১ জনের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৪৫২ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ ছাড়া চট্টগ্রামে ২০৮ জন, সিলেটে ১৩৬ জন, বরিশালে ১০০ জন, খুলনায় ৭১ জন, ময়মনসিংহে ৫৭ জন, রংপুরে ৩১ জন এবং রাজশাহীতে ২৯ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২০ হাজার ২৪৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১১ হাজার ৩০৩ জন। হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর