উপকূল এক্সপ্রেসের খাবার বগিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

সময়: 11:40 am - May 9, 2026 |

মানব কথা: গত ৮ মে ঢাকা থেকে নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে একজন যাত্রী ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর মাধ্যমে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে বলা হয়ে আসছে যে উপকূল এক্সপ্রেস ট্রেনে যাত্রী কম থাকে, ব্যাপক লোকসান হয়, সিট বাণিজ্য ও খাবার বগিতে নানা ধরনের দুর্নীতি চলে। আজ আমি সংশ্লিষ্ট কয়েকজনের নামসহ কিছু তথ্য তুলে ধরছি।

অভিযোগ অনুযায়ী, কর্তব্যরত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এছাড়া, একজনকে ল্যাম্প প্লেট খুলে রাখতে দেখা গেছে। লোকজনের কাছ থেকে টাকা সংগ্রহের মূল হোতা হিসেবে উপকূল এক্সপ্রেসের খাবার বগির সঙ্গে জড়িত এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, ঢাকা থেকে ভৈরব পর্যন্ত অনেক যাত্রীকে খাবার বগির ভিতরে টাকা নিয়ে অবৈধভাবে যাতায়াতের সুযোগ দেওয়া হয়। বাস্তবে কারও টিকিট না থাকলেও ভিতরে ম্যানেজ করে দেওয়া হয়। এভাবেই প্রতিদিন বহু যাত্রী বিনা টিকিটে যাতায়াত করছে। অথচ পরে বলা হয় ট্রেনটি লোকসানে চলছে এবং টিকিট বিক্রি কম হচ্ছে।

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি তদন্তের দাবি রাখে। প্রতিদিন গাড়িতে এভাবে যাত্রী উঠানামা ও আর্থিক লেনদেনের অভিযোগ সত্য হলে, জড়িত ব্যক্তি ও সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে লাইসেন্স বাতিল করা উচিত।

Share Now

এই বিভাগের আরও খবর