জাতীয় কবি নজরুল আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণার উৎস: রিজভী

সময়: 8:29 am - May 25, 2026 |

মানব কথা:জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সোমবার (২৫ মে) সকালে রাজধানীর শাহবাগে নজরুল সমাধিতে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, সাম্য ও মানবতার বাণী বহন করেছে নজরুলের সাহিত্য। জাতীয় সব আন্দোলন-সংগ্রামে তার গান ও কবিতা মানুষকে অনুপ্রাণিত করেছে। অন্যায়, অত্যাচার ও অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের মূলমন্ত্র বিদ্রোহী কবির কাছ থেকেই পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও নজরুলের আদর্শ জনগণকে অনুপ্রেরণা জুগিয়েছে।এর আগে সকালে নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানান বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধি। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।

Share Now

এই বিভাগের আরও খবর