ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
মানব কথা: জাতীয় জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ৩০ মিনিটে এ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। মঙ্গলবার (২৬ মে) সংসদ সচিবালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন।
সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া মুসল্লিদের ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার অনুরোধ করা হয়েছে।








