গণপূর্ত অধিদপ্তরের ১৫৫ জন নির্বাহী প্রকৌশলীর বদলী আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক:
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গত ১৩ অক্টোবর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের বিভিন্ন ক্যাটাগরি নির্ধারন লটারী মাধ্যমে বদলী পদায়ন অনুষ্ঠিত হয়। পরে তা গত ১৫ অক্টোবর গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী প্রজ্ঞাপন জার্রি করে ১৫৫ জন নির্বাহী প্রকৌশলী কে বদলী করা হয়। উক্ত বদলী বা পদায়ন নিয়ে নানা অনিয়মে ও দুর্নীতির অভিযোগ ও গণপূর্ত অধিদপ্তরের উন্নয়ন কার্যক্রম থমকে যাওয়ায় ঢাকার সাভারের মোঃ আতিকুর রহমান হিরা নামে এক ব্যক্তি জনস্বার্থে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে গত ২৭ অক্টোবর রিট করছেন। রিট পিটিশন নাম্বার ১৫১৩১/২০২৬। এই বিষয়ে রিটকারী মোঃ আতিকুর রহমান হিরা দৈনিক মানব কথা কে বলেন লটারীর ক্যাটাগরির মানদন্ডের মারপ্যাঁচ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সংস্থাপন সরোয়ার জাহান ও নির্বাহী প্রকৌশলী সংস্থাপন আ ন ম মাজাহারুল ইসলাম ফ্যাসিস্ট হাসিনা সরকারের সুবিধাভোগী প্রকৌশলীদের রাষ্ট্রের গুরুত্বপূর্ন স্থানে পদয়ন ও লটারীর ক্যাটাগরির মানদন্ডে শীর্ষ স্থানে রেখে নির্বাহী প্রকৌশলীদের নিকট থেকে প্রায় শত কোটি বানিজ্য করছেন। মোঃ আতিকুর রহমান হিরা আরও বলেন গণপূর্ত অধিদপ্তরের চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫% কাজও গত সাড়ে তিন মাসে বাস্তবায়ন হয়নি গণপূর্ত অধিদপ্তরের উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে সারা বাংলাদেশের এতে রাষ্ট্রের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। রিটকারী মোঃ আতিকুর রহমান হিরা বলেন সংস্থাপনের দুই নির্বাহী প্রকৌশলী ঢাকার দুইটি গুরুত্বপূর্ণ ওয়াকিং ডিভিশনে পদায়ন পেয়েছেন রক্ষক এখন বক্ষকের ভুমিকায় বিষয়টি অনেক গণমাধ্যমক তুলে ধরেছেন। তিনি আরও বলেন প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরীর মতও লোকের জন্য সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

















