বিসিবির প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার

সময়: 11:22 am - February 22, 2026 |

মানব কথা: হাবিবুল বাশার ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এরপর নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ালেও ছিলেন বিসিবি’র সাথেই।

গুঞ্জন আগেই রটেছিল, শেষ পর্যন্ত হলোও তাই। জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার সুমন। আগামী মাসের শুরু থেকে দায়িত্ব পালন করবেন তিনি।

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণে চুক্তি নবায়ন করতে চাচ্ছেন না তিনি।

এরপর থেকে নতুন প্রধান নির্বাচক খুঁজছিল বোর্ড। যেখানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশারকে নিয়ে।

শেষ পর্যন্ত নতুন প্রধান নির্বাচক হিসেবে তাকেই নিয়োগ দিয়েছে বিসিবি। আজ রোববার এই নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

হাবিবুল বাশার ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এরপর নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ালেও ছিলেন বিসিবির সাথেই।

বর্তমানে হাবিবুল বাশার বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্বও পালন করছেন। তবে মার্চের শুরু থেকেই তিনি ফিরছেন পুরনো দায়িত্বে।

Share Now

এই বিভাগের আরও খবর