মাইজদী প্রাইম হাসপাতালে রোগীর মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগে স্বজনদের বিক্ষোভ

সময়: 10:22 am - April 29, 2026 |

মোঃ সাজ্জাদুল ইসলাম :মাইজদী প্রাইম হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা ভুল চিকিৎসার অভিযোগে স্বজনদের বিক্ষোভ, এলাকায় থমথমে পরিস্থিতি—ন্যায়বিচার চান পরিবার।

গতকাল ২৮ এপ্রিল ২০২৬ ইং তারিকে নোয়াখালীর মাইজদীতে অবস্থিত প্রাইম হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই ওই রোগীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের সামনে বিক্ষোভ করেন এবং দায়ীদের শাস্তির দাবি জানান।

পরিবারের দাবি, রোগীকে সুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা চলাকালীন অবস্থার অবনতি ঘটে। তারা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, রোগীর অবস্থা জটিল ছিল এবং যথাযথ চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। পরিবার ন্যায়বিচার প্রত্যাশা করছে এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপ কামনা করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর