ফেসবুক স্ট্যাটাসে নতুন বিতর্কের জন্ম দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
মানব কথা:সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী রোববার (৩১ মে) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “যুগের জিন্নাহ নাহিদ ইসলাম, যুগের ইকবাল মাহফুজ আলম, যুগের মওদূদী সাদিক কায়েম। এত মারামারি না করে একজনকে বাছাই করে নিলেই তো হয়! পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই পোস্টটির রাজনৈতিক তাৎপর্য ও অন্তর্নিহিত বার্তা নিয়ে নানা ধরনের মন্তব্য করেন। তবে পোস্টে উল্লেখিত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া তিনি কার উদ্দেশ্যে বা কোন প্রেক্ষাপটে এ মন্তব্য করেছেন, সেটিও স্পষ্ট করেননি। সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রায়ই নিজের ফেসবুক অ্যাকাউন্টে মতামত প্রকাশ করে থাকেন। তার বিভিন্ন পোস্ট অতীতেও রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।সর্বশেষ এই পোস্টটিও নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।









