দৈনিক মানব কথার বার্তা সম্পাদকের যমজ কন্যার জন্মদিন আজ
স্টাফ রিপোর্টার:
দৈনিক মানব কথার বার্তা সম্পাদক জিয়াউল হক টুটুলের যমজ কন্যা জারগুল হক জোহা ও জারতাশা হক জাহা’র জন্মদিন আজ ১৫ নভেম্বর। পাঁচ বছর পূর্ণ করে ষষ্ঠ বছরে পদার্পণ করল দুই রাজকন্যা। ২০২১ সালের ১৫ নভেম্বর জন্মগ্রহণ করে তারা। গত বছরের মতো এবারও মায়ের অনুপস্থিতিতে পালিত হচ্ছে তাদের জন্মদিন। মায়ের অনুপস্থিতি দুই শিশুর জীবনে যেমন একটি শূন্যতা তৈরি করেছে, তেমনি পরিবারের সদস্যদের কাছেও বিষয়টি বেদনাদায়ক। তবে দুই কন্যার মুখে হাসি ফোটাতে বাবা, দাদি ও পরিবারের অন্যান্য সদস্যরা দিনটিকে আনন্দময় করে তোলার উদ্যোগ নিয়েছেন। বিশেষ এ দিনে দুই কন্যাকে বাবা, দাদি, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। তাদের জন্মদিনে পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ আয়োজন। জারগুল হক জোহা ও জারতাশা হক জাহা’র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ কামনা করেছেন পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। মহান আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করেন, সুশিক্ষায় শিক্ষিত করেন এবং মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন—এমন প্রার্থনা সবার। দুই কন্যার জীবনের প্রতিটি দিন আনন্দ, হাসি ও সাফল্যে ভরে উঠুক। তারা যেন ভালোবাসা, স্নেহ ও সুন্দর পরিবেশে বেড়ে উঠে সমাজ ও দেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে—এটাই পরিবারের প্রত্যাশা।

















