কদমতলী উত্তর থানার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত
সোহাগ শরীফ: ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী উত্তর থানার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে জাপানি বাজারের জাপানি কমপ্লেক্স মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহানগরী মজলিশে শুরা সদস্য ও কদমতলী উত্তর থানা আমির আব্দুর রহিম জীবন। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের আদর্শ, নৈতিকতা ও পরিবর্তনের পথে কর্মীদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির আব্দুস সবুর ফকির। তিনি বলেন, ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা এগিয়ে নিতে দায়িত্বশীলতা, একতা ও আল্লাহভীতি সম্পন্ন কর্মীবাহিনী গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। তিনি বলেন, বাংলাদেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং গণমানুষের অধিকার পুনরুদ্ধারে কর্মীদের সচেতন, শান্তিপূর্ণ ও সংগঠিত ভূমিকা আরও জোরদার করতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ইঞ্জিনিয়ার জাসীম উদ্দিন, মহানগরী মজলিশে শুরা সদস্য ও কদমতলী পূর্ব থানা আমির। তিনি সংগঠনকে শক্তিশালী করতে সকল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহবান জানান।
এ ছাড়া বক্তব্য রাখেন, মুহাম্মদ মহিউদ্দিন, মহানগরী মজলিশে শুরা সদস্য ও কদমতলী মধ্য থানা আমির। তিনি কর্মীদের আন্তরিকতা, ত্যাগ ও আদর্শিক অবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মী সম্মেলনে কদমতলী থানা ওয়ার্ডসমূহের জামায়াতের কর্মী, সমর্থক ও দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক দায়িত্ব এবং নৈতিক সমাজ গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও প্রদান করেন।

















