কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সময়: 3:03 pm - May 25, 2026 |

মানব কথা: রাজধানীর মিরপুর-এর কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এর মধ্যে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি জানান, আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন।

Share Now

এই বিভাগের আরও খবর